শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৪ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

অবশেষে ট্রফিটা সঙ্গী পেল। সেই ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিলেন পাকিস্তানের যুবারা। সেবার ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। 

এরপর এক যুগ কেটে গেছে, কিন্তু যুবাদের মহাদেশীয় টুর্নামেন্টের ট্রফিতে চুমু এঁকে দেওয়া আর হয় না পাকিস্তানের ক্রিকেটারদের।

সুযোগ অবশ্য ছিল তাদের সামনে। ২০১৩-১৪ ফাইনালে ভারতের কাছে হারার ২০১৭ সালে পরাজিত হয় আফগানিস্তানের কাছে।এবার আর খালি হাতে ফেরেনি পাকিস্তান। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৯১ রানের বিশাল পরাজয়ের স্বাদ দিয়েছে তারা।

আজকের জয়ে এবারের গ্রুপ পর্বের সঙ্গে ভারতের কাছে অতীতের ফাইনাল হারের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান। বিপরীতে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ভারতকে। সর্বোচ্চ ৮ বারের চ্যাম্পিয়নরা সর্বশেষবার বাংলাদেশের কাছে হেরেছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়