শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলের শুরু থেকেই রাজশাহী‌ ওয়ারিয়র্সে খেল‌বেন সাহিবজাদা ও নওয়াজদ

স্পোর্টস ডেস্ক : সবার আগে বিপিএলকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন মিরপুর শের-ই বাংলায় নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। তবে ছিল না কোনো বিদেশি ক্রিকেটার।

রাজশাহী সমর্থকদের জন্য সুখবর, বিপিএল শুরুর আগেই দলটির সাথে যোগ দেবেন ছয় বিদেশি ক্রিকেটার। গণমাধ্যমকে এমনটাই জানালেন রাজশাহীর হেড কোচ হান্নান সরকার।

তিনি বলেন, ‘আমি জানিয়ে রাখতে পারি আমরা ২৩ তারিখ সিলেট যাচ্ছি। স্বাভাবিকভাবে ২২ তারিখে ছয়জন বিদেশি ক্রিকেটার আমাদের দলে ঢুকে যাবে বা ২৩ তারিখ সকালেও যদি আসতে পারে, তাহলে ২৩ তারিখ বিকালের ফ্লাইটে আমরা সিলেট যাচ্ছি।

হান্নান আরও যোগ করেন, ‘ছয়জন বিদেশি ক্রিকেটার আমাদের সঙ্গে একসঙ্গে ডমেস্টিকে ফ্লাই করবে। বিদেশিদের কাছ থেকে এখন পর্যন্ত সব গ্রিন সিগনাল নিয়ে এগোচ্ছি। আমাদের ছয়জন বিদেশি ক্রিকেটার ইনশাআল্লাহ সিলেটের প্রথম দিন থেকেই থাকবে।’

কোন কোন ছয় ক্রিকেটার ২২ তারিখে রাজশাহীর সাথে যোগ দেবেন, তাদের নামও বলেছেন হান্নান সরকার। পদ্মা পাড়ের দলটির হেড কোচ বলেন, ‘ছয়জন আপনারা এরই মধ্যে জানেন যে আমাদের যে ক্রিকেটাররা রয়েছে সবাই জানেন সরাসরি চুক্তি ও নিলাম থেকে নেওয়া। 

তাদের নাম আপনারা সবাই জানেন। তার মধ্যে আমি যদি নাম মেনশন করি, প্রথম থেকেই সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সন্দীপ লামিচানে, বিনুরা ফার্নান্দো ও জাহান্দাদ খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়