শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌বিশ্বকা‌পের জন‌্য সবার আ‌গে ভারতের দল ঘোষণা, নেই শুভমান গিল

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হ‌বে আগামী বছরের ফেব্রুয়ারীতে। আসন্ন টুর্নামেন্টে আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বৈশ্বিক এ টুর্নামেন্টকে সামনে রেখে সবার আগে দল ঘোষণা করলো বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। তার সহযোগী হিসেবে থাকবেন অক্ষর প্যাটেল।

বিশ্বকাপ দলে একাধিক চমক রেখেছে নির্বাচকরা। কিছুদিন আগেও টি-টোয়েন্টি দলের সহঅধিনায়কের দায়িত্ব পালন করা শুবমান গিলের জায়গা হয়নি বিশ্বকাপের দলে। যিনি ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও সহঅধিনায়ক হিসেবে খেলেছেন গিল।

তবে দলে ফিরেছেন ঈষাণ কিষাণ। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবে বিশ্বকাপ দলে এই টপ অর্ডার ব্যাটার। বাদ পড়েছেন দারুণ ফর্মে থাকা জিতেশ শর্মা।

এছাড়াও বাড়তি ব্যাটার হিসেবে দলে আছেন রিঙ্কু সিং। এই দলটি বিশ্বকাপের আগে নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নিউজিল্যান্ড সিরিজে 

ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ঈষাণ কিষাণ, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদ্বীপ সিং, কুলদ্বীপ যাদব, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়