শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৫:০৬ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শাহরুখ খান ও জুহি চাওলার মোহভঙ্গ! আইপিএলের আগেই বদল হচ্ছে কলকাতা নাইটরাইডা‌র্সের মালিকানায়?

স্পোর্টস ডেস্ক : আরসিবি, রাজস্থান রয়্যালসের পর এবার কেকেআর। আইপিএলের নয়া মওশুমের আগেই হাতবদল হয়ে যেতে পারে নাইটদের মালিকানার একটা বড় অংশের। 

শোনা যাচ্ছে, নিজেদের শেয়ার বেচে মূলধন তুলতে চায় কেকেআরের সহ-মালিক ‘মেহেতা গ্রুপ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নাইটদের মালিকানা বেচার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন জুহি চাওলারা। --- সংবাদপ্রতি‌দিন

কেকেআরের মালিকানা এই মুহূর্তে মূলত রয়েছে শাহরুখ খানের রেড চিলিজ এবং জুহি চাওলা-জয় মেহেতার মেহেতা গ্রুপের হাতে। এর মধ্যে ৫৫ শতাংশ শেয়ার নিয়ে দলের মূল মালিকানা রয়েছে কিং খানের সংস্থার হাতে। তাঁদের হাতে ৫৫ শতাংশ শেয়ার রয়েছে দলের। জুহি চাওলা-জয় মেহতার হাতে রয়েছে ৫৫ শতাংশ শেয়ার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, মেহেতা গ্রুপ নিজেদের শেয়ারের কিছু অংশ বিক্রি করতে চাইছে।

আসলে যে সময় ওই দুই সংস্থা যৌথভাবে নাইটদের মালিকানা পায়, সেসময়ের তুলনায় নাইটদের বর্তমান বাজারমূল্য অনেক বেশি। তাই মেহেতা গ্রুপ মূলধন বাড়াতে নিজেদের শেয়ারের কিছু অংশ বিক্রি করতে চায়।

সেই টাকা আবার নাইটদের ফ্র্যাঞ্চাইজিতেই বিনিয়োগ হবে ভিনদেশের লিগে দল কেনার ক্ষেত্রে। ওই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য নমুরা ইনভেস্টমেন্ট ব্যাঙ্ককে মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগও করতে চলেছে মেহেতা গ্রুপ। সব ঠিক থাকলে দ্রুতই হয়তো নতুন মালিক পেতে চলেছে নাইটরা। তবে জুহি-মেহেতারা পুরো মালিকানা বেচতে চাইছেন নাকি আংশিক সেটা স্পষ্ট নয়। 

আংশিকভাবে মালিকানা বিক্রির অর্থ তাঁরাও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকবেন, সঙ্গে আসবেন নতুন মালিক। তবে ফ্র্যাঞ্চাইজির মূল মালিকানা থাকছে শাহরুখের হাতেই। কারণ কোনও পরিস্থিতিতেই তিনি শেয়ার বিক্রি করছেন না।

আইপিএলের অন্যতম সফল দল নাইটরা। তিনবারের চ্যাম্পিয়ন, চারবারের ফাইনালিস্ট। তাছাড়া শাহরুখ খান এবং কলকাতার নাম যুক্ত থাকার জন্য আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে কেকেআরের। সেটাকেই এবার মূলধনে পরিণত করতে চাইছে মেহেতা গ্রুপ। অন্তত এমনটাই সূত্রের খবর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়