শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:১০ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে দাসুন শানাকাকে। স্কোয়াডে অবশ্য আছেন সদ্যই অধিনায়কত্ব হারানো আসালাঙ্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে দলের নেতৃত্ব পেয়েছিলেন চারিথ আসালাঙ্কা। তবে অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার প্রত্যাশা মেটাতে পারেননি তিনি।

এবার বিশ্বকাপের দেড় মাস আগে টি-টোয়েন্টি অধিনায়ক পরিবর্তন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। আগামী ৭ জানুয়ারি থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেই সিরিজের আগে স্কোয়াডের সদস্য সংখ্যা কমিয়ে আনবেন নির্বাচকরা।

পাকিস্তান সিরিজ শেষে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে শ্রীলঙ্কা। জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার মাটিতে হবে সিরিজটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কা প্রাথমিক দল — দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, জানিথ লিয়ানাগে, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, পবন রত্নায়েকে, সাহান আরাচিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশান হেমন্থ, ট্রাভিন ম্যাথু, বিজয়াকান্ত বিশ্বকান্ত, দুশমন্থ চামিরা, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা, এসান মালিঙ্গা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা, মিলান রত্নায়েকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়