শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৪ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কোচকে ব্যাট দিয়ে বেদম পেটা‌লো তিন ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ ১৯ কোচকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ উঠল। অভিযোগ, অনূর্ধ্ব ১৯ কোচ ভেঙ্কটারামনকে নাকি ব্যাপক মারধরও করা হয়েছে। তাঁর শরীরে নাকি অন্তত ২০টি সেলাই পড়েছে। ঘাড়েও বড়সড় চোট লেগেছে তার।

ঘটনাটা কী?‌ জানা গেছে, পুদুচেরির ওই অনূর্ধ্ব ১৯ কোচকে নাকি পুদুচেরি রাজ্য ক্রিকেট সংস্থার মাঠেই শারীরিকভাবে হেনস্থা করেন তিন স্থানীয় তরুণ ক্রিকেটার। কিন্তু কেন?‌ অভিযোগ, সৈয়দ মুস্তাক আলি টি–টোয়েন্টি ট্রফির দল নির্বাচনে নাকি ওই কোচ প্রভাব বিস্তার করেছিলেন।  ---- আজকাল

তিন ক্রিকেটার তাঁর জন্যই বাদ পড়েছেন বলে অভিযোগ। এরপরেই এই হেনস্থার অভিযোগ ওঠে। পুলিশ ইতিমধ্যেই তিন অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তবে তিন ক্রিকেটারই পলাতক। খোঁজ চলছে তাঁদের। 

পুলিশ সূত্রে খবর, গত সোমবার এই ঘটনাটি ঘটে। তিনি তখন অনুশীলনে উপস্থিত ছিলেন। অভিযোগ, তিন ক্রিকেটার কার্তিকেয়ন, অরবিন্দরাজ ও সন্তোষ কুমারন দল থেকে বাদ পড়ার জন্য কোচের সঙ্গে মাঠেই বচসায় জড়ান। 

অভিযোগ, আচমকাই তিন ক্রিকেটার ব্যাট হাতে চড়াও হয় কোচের উপর। কোচকে বেশ কয়েকবার ব্যাট দিয়ে আঘাত করে পালিয়ে যায় তিন অভিযুক্ত ক্রিকেটার।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘‌ঘটনাটি শুনে যা মনে হয়েছে এটি পূর্বপরিকল্পিত ছিল। তিন ক্রিকেটারের নামে লুকআউট নোটিশ জারি করা হয়েছে।

আপাতত কোচ ভেঙ্কটারামন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুদুচেরি রাজ্য ক্রিকেট সংস্থা। খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে তিন ক্রিকেটারের বিরুদ্ধে। 

এই ঘটনায় স্থানীয় ক্রিকেট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজ্য ক্রিকেট সংস্থা তদন্তে পুলিশকে সমস্তরকমভাবে সাহায্য করবে বলে জানিয়েছে। এই ঘটনায় মাঠের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়