শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ১০:২৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

যুব এশিয়া কাপের দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে ১২ থেকে ২১ ডিসেম্বর হবে ২০২৫ যুব এশিয়া কাপ। টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।

তামিমের সহকারী হিসেবে থাকবেন জাওয়াদ আবরার। সব বিভাগে ভারসাম্য রেখে ১৫ সদস্যের দল দিয়েছে নির্বাচক প্যানেল। যুবাদের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় স্কোয়াড চূড়ান্ত হয়েছে। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে পাঁচ ক্রিকেটারকে। 

ওয়ানডে সংস্করণে বছরটা ভালোই কেটেছে তামিম-জাওয়াদদের। দক্ষিণ আফ্রিকা সফরে ২-১ ব্যবধানে সিরিজ জয়, ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয়, ইংল্যান্ড সফরে ১-১ সমতা, নিজেদের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ২-২ সমতা। আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে এশিয়ার সেরা মুকুট ধরে রাখার লড়াই।

দারুণ প্রস্তুতি নিয়ে আগামী পরশু দুবাইয়ের উড়ান ধরবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে কাল মিরপুরে হবে বিসিবির অফিশিয়াল ফটোসেশন। তাদের লক্ষ্যটা নিশ্চয় যুব এশিয়া কাপে হ্যাটট্রিক শিরোপা জয়! ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে এবং গত বছর ভারতকে হারিয়ে টানা দুই শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার হ্যাটট্রিক মিশনে অভিযান তাদের।

আইসিসি একাডেমি মাঠে ১৩ ডিসেম্বর বাংলাদেশ নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরও আছে শ্রীলঙ্কা ও নেপাল। ১৫ ডিসেম্বর নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। ১৭ ডিসেম্বর লঙ্কানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আজিজুল হাকিমের দল।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দল:

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রতুল, শেখ পারভেজ জীবন, রিজান হাসান, শাদিন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলিন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম রাজিন ও মো. সবুজ।

স্ট্যান্ডবাই: রাফি-উজ্জামান রাফি, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম ও দেবাশীষ সরকার দেবা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়