শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ১০:২৪ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরাট কোহলির ১০০ সেঞ্চুরি করার সু‌যোগ র‌য়ে‌ছে: সু‌নীল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : ‌বিরাট কোহ‌লি আ‌গেই টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন। ডানহাতি এ ব্যাটার খেলেন শুধুমাত্র ওয়ানডে। তরুণ ক্রিকেটারদের ভিড়ে এই ফরম্যাটেও তীব্র প্রতিযোগিতার মুখে কোহলি। পারফরম্যান্স ঠিক না থাকলে বেজে যেতে পারে বিদায়ঘন্টা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ডাক মেরেছিলেন কোহলি। পরের ম্যাচে অবশ্য পেয়েছিলেন ফিফটির দেখা। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরির পাশাপাশি খেলেছেন অপরাজিত ৬৫ রানের ইনিংস। এমন ছন্দে থাকা কোহলির কাছে একশো সেঞ্চুরি করা কঠিন না বলে মনে করেন সুনীল গাভাস্কার। --- ডেই‌লি ক্রিকেট

ভারতের সাবেক এ ক্রিকেটার বলেন, ‘কেন নয়? যদি সে আরও তিন বছর খেলে, সেক্ষেত্রে আরও ১৬ সেঞ্চুরি করতে হবে। সে যেভাবে ব্যাটিং করেছে, তিন ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরি করেছে। পরবর্তীতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে আরও দুটি সেঞ্চুরি করলে সংখ্যাটা হবে ৮৭ (আসলে ৮৬)। সেক্ষেত্রে ১০০ সেঞ্চুরির সম্ভাবনা আরও দারুণ সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন কোহলি। তবে এখনও আক্রমণাত্মক ব্যাটিংটা ভুলে যাননি ডানহাতি এ ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ঝড়ো ব্যাটিং করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন কোহলি।

এই প্রসঙ্গে গাভাস্কার বলেন, ‘সে জানত ম্যাচ এরই মধ্যে ভারতের নিয়ন্ত্রণে। ওপেনাররা ভালো একটা ভিত্তি তৈরি করে দিয়েছে। আরও ব্যাটার আসতে বাকি। সে আজ (গত রাতে) তার ব্যাটিং উপভোগ করেছে। ওয়ানডেতে কোহলির এমন টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে খুব কমই দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়