শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপে খেলবে কি খেল‌বে না সেই সিদ্ধান্ত মেসির ওপরই ছেড়ে দিলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযানে অংশ নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি লিওনেল মেসি। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে খেলার বিষয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকার যে কোনো সিদ্ধান্তকে বর্তমান চ্যাম্পিয়নরা সমর্থন জানাবে বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

২০২৬ বিশ্বকাপের ড্রয়ে ‘জে’ গ্রুপে জায়গা পেয়েছে আর্জেন্টিনা। গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। --- অলআউট স্পোর্টস

শুক্রবার ওয়াশিংটন ডিসিতে গ্রুপ নির্ধারণের অনুষ্ঠান শুরুর আগে বিশ্বকাপে মেসির খেলার প্রসঙ্গে সাংবাদিকদের স্কালোনি জানান, এখনও মেসির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তিনি।

সিদ্ধান্ত সে নিজেই নেবে। আর সে যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটাকেই সমর্থন করব। মোটের ওপর সবকিছু ভালোই চলছে, তবে ছয় মাস অনেক সময়। এখনও সময় আছে। আমরা আশা করি সে সম্পূর্ণ ভালো থাকবে এবং নিজের জন্য ও জাতীয় দলের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নেবে। গত বৃহস্পতিবার ইন্টার মায়ামির অধিনায়ক মেসি জানান, বিশ্বকাপে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়