শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনার গ্রুপে পড়েছে যে দলগুলো

ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে অন্যরকম এক উন্মাদনার ঢেউ। যার উত্তাপ আছড়ে পড়ে এশিয়ার এ অঞ্চলেও। বিশেষত, বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের বড় অংশের ভক্ত-সমর্থকেরা ভাগ হয়ে পড়েন ব্রাজিল ও আর্জেন্টিনা শিবিরে। প্রিয় দলের জার্সি ও পতাকা কেনা থেকে শুরু করে দল বেঁধে বড় পর্দায় খেলা দেখা আর প্রতিপক্ষের সমর্থককে কথার বাণে ঘায়েল করা—প্রস্তুতিতে কী না থাকে বিশ্বকাপ ঘিরে!

আগামী বছরের ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এতদিন ৩২ দেশের বিশ্বকাপ হলেও এই আসরে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে।

বিশ্বকাপ মাঠে গড়ানোর ঠিক ১৮৮ দিন আগে শুক্রবার (৫ ডিসেম্বর) হয়ে গেল দলগুলোর গ্রুপ ভাগাভাগির ড্র অনুষ্ঠান। যেখানে তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে লাতিনের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।

স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টায় (বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা) ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেন্যুতে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর দলগুলোর ড্র অনুষ্ঠিত হয়।

যেখানে ব্রাজিল ‘সি’ ও আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে। ‘সি’ গ্রুপে ব্রাজিলকে বড় পরীক্ষায় ফেলতে পারে কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলা মরক্কো। গ্রুপের অন্য দুটি দল স্কটল‍্যান্ড ও হাইতি।

‘জে’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী হয়েছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। যেখানে শক্তির বিচারে যথেষ্টই এগিয়ে থাকবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এর আগে ৮টি গ্রুপে ৩২টি দলকে ভাগ করা হতো। তবে আসছে আসরে ৪৮টি দল খেলবে ১২টি গ্রুপে ভাগ হয়ে। উৎস: জাগোনিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়