শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:০১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ

২০২৬ ফিফা বিশ্বকাপের সব গ্রুপ চূড়ান্ত হয়ে গেছে। জানা হয়ে গেছে, আসন্ন বিশ্বকাপে কে হচ্ছে কার প্রতিপক্ষ। কোন গ্রুপে আছে কারা। কোন দল পেয়েছে সহজ গ্রুপ, কাদের ভাগ্যে জুটেছে ডেথ গ্রুপ।

স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টায় (বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা) ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেন্যুতে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর দলগুলোর ড্র অনুষ্ঠিত হয়েছে।

যেখানে ৪৮টি দলকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে। আসুন একনজরে দেখে নিই—বিশ্বকাপের গ্রুপ পর্বে কে কার প্রতিপক্ষ।

আরও পড়ুন
বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনার গ্রুপে পড়েছে যে দলগুলো
অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ট্রাম্প

গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, (গ্রুপের চতুর্থ দল হিসেবে ইউরোপিয়ান প্লে-অফ ‘ডি’ জয়ী—ডেনমার্ক/চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড অথবা নর্থ মেসিডোনিয়া)

গ্রুপ ‘বি’: কানাডা, কাতার, সুইজারল‍্যান্ড, (চতুর্থ দল হিসেবে ইউরোপিয়ান প্লে-অফ ‘এ’ জয়ী—ইতালি/ওয়েলস/বসনিয়া-হার্জেগোভিন অথবা নর্দার্ন আয়ারল্যান্ড)

গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো, স্কটল‍্যান্ড, হাইতি

গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প‍্যারাগুয়ে, (চতুর্থ দল হিসেবে ইউরোপিয়ান প্লে-অফ ‘সি’ জয়ী—তুরস্ক/স্লোভাকিয়া/কসোভো অথবা রোমানিয়া)

গ্রুপ ‘ই’: জার্মানি, ইকুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও

গ্রুপ ‘এফ’: নেদারল‍্যান্ডস, জাপান, তিউনিসিয়া, (চতুর্থ দল হিসেবে ইউরোপিয়ান প্লে-অফ ‘বি’ জয়ী—ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া অথবা সুইডেন)

গ্রুপ ‘জি’: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল‍্যান্ড

গ্রুপ ‘এইচ’: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দ

গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, (ফিফা প্লে-অফ ২ জয়ী দল—ইরাক, বলিভিয়া অথবা সুরিনাম)

গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান

গ্রুপ ‘কে’: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান (ফিফা প্লে-অফ ১ জয়ী দল—কঙ্গো, জ্যামাইকা অথবা নিউ ক্যালেডোনিয়া)

গ্রুপ ‘এল’: ইংল‍্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

আগামী বছরের ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এতদিন ৮টি গ্রুপে ৩২টি দেশের বিশ্বকাপ খেললেও এবার প্রথমবারের মতো ১২টি গ্রুপে অংশ নেবে ৪৮টি দেশ।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শনিবার (৬ ডিসেম্বর) বিশ্বকাপের সব ম্যাচের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে ফিফা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়