শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৪ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: লাতিন-বাংলা সুপার কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার দলকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিলের সাও বার্নার্দো। 

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ ২৭ মিনিট পর্যন্ত গোলমুখ অক্ষত রাখে বাংলাদেশ। বাইলাইনের একটু উপর থেকে মেন্দেসের কাট ব্যাকে মুরিওর জোরালো প্লেসিং শট এগিয়ে নেয় সাও বার্নার্দোকে।

৩১ মিনিটে সমতার সুবর্ণ সুযোগ এসেছিল মোহাম্মদ মানিকের সামনে। গোলকিপারকে একা পেয়েও শট নেননি তিনি। সতীর্থকে পাস বাড়াতে গিয়ে হারান বল। এর একটু পরই ব্যবধান দ্বিগুণ করে নেয় ব্রাজিলের দলটি।

৫০ মিনিটে উরি ভিয়ানার সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়িয়ে নেয় লাতিন আমেরিকার দলটি। ৬৫তম মিনিটে বডি ডজে ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ভিতিনিও। --- টি স্পোর্টস

শেষ দিকে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে রেড গ্রিন। কিন্তু ৮০ মিনিটে রিফাত কাজীর শট পোস্টে লেগে ফিরলে সান্ত্বনার গোলও পাওয়া হয়নি স্বাগতিকদের।

সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে রেড গ্রিন ফিউচার স্টার খেলবে আর্জেন্টিনার বুয়েনস এইরেসভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের বিপক্ষে। এই দলটি মূলত স্থানীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচ খেলে থাকে। 

১১ ডিসেম্বর মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনার দুই ক্লাব। এদিন দুই গ্রেট কাফু ও ক্লদিও ক্যানিজিয়া উপস্থিত থাকবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এই প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়