শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৫ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইজুল ইসলাম আইসিসির নভেম্বর মাসের সেরার তালিকায়

স্পোর্টস ডেস্ক : গত মাসটা দারুণ কাটিয়েছেন তাইজুল ইসলাম। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে নিয়েছেন আড়াইশোর ওপরে উইকেট। বাঁহাতি স্পিনারদের মধ্যে তার চেয়ে কম ম্যাচ আড়াইশো উইকেট নিতে পারেনি আর কেউ।

গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই বল হাতে সফল ছিলেন তাইজুল। নিয়েছিলেন ১৩ উইকেট। যার ফল স্বরুপ আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন টাইগার এ স্পিনার।

কয়েকদিন আগে ভারতকে তাদের মাটিতেই টেস্টে ২-০ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচেই প্রোটিয়াদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন সাইমন হারমার। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি।

প্রথম টেস্টে ৮ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে হারমার শিকার করেন ৯ উইকেট। তাতেই মাস সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন প্রোটিয়া এ স্পিনার।

এদিকে নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ। গত মাসটা দুর্দান্ত কাটিয়েছেন এই অলরাউন্ডার। 

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় সিরিজে ১০৪ রান করার পাশাপাশি ৪ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও নভেম্বর মাসে টি-টোয়েন্টিতে ৫২ রান ও ১১ উইকেট শিকার করেছেন নওয়াজ। তাতেই আইসিসির মাসসেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়