শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৪০ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ব্রিস‌বেন টেস্ট, অ‌স্ট্রেলিয়ান মি‌চেল স্টার্কের রেকর্ডের দিনে ইংল‌্যা‌ন্ডের জো রুটের শতক

স্পোর্টস ডেস্ক : ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩২৫ রান করে প্রথম শেষ করেছে ইংল্যান্ড। মিচেল স্টার্কের ৬ উইকেট শিকারের দিনে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছে জো রুট।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গোলাপি বলের দিবা রাত্রির টেস্টে দারুণ সূচনা করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ওপেনিং জুটিকে দাড়াতেই দেয়নি মিচেল স্টার্ক। প্রথম ওভারের শেষ বলে বেন ডাকেটকে সাজঘরের পথ দেখান এই পেসার।

স্টার্কের তোপের মুখে দাড়াতে পারেনি ওলি পোপ। বোল্ড হয়ে শুন্য রানে একই পথে হাটেন এই ব্যাটার। ৫ রানে ২ উইকেট হারানোর পর ১১৭ রানের জুটি গড়েন জ্যাক ক্রাওলি ও জো রুট।

৭৬ রান করে নেসেরের বলে আউট হন ক্রাউলি। ফিফটি হাঁকান জো রুটও। স্টার্কের তৃতীয় শিকার হয়ে ফিরেছেন হ্যারি ব্রুক। দুর্দান্ত এক থ্রোতে বেন স্টোকসকে সাজঘরে পাঠিয়েছেন জশ ইংলিস।

এরপরই জেমি স্মিথের স্টাম্প উপড়ে দিয়েছেন বোল্যান্ড। তবে একপ্রান্ত আগলে রেখে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন জো রুট। দিন শেষে অপরাজিত থাকেন ১৩৫ রানে। আর ৬ উইকেট শিকার করে ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেছেন মিচেল স্টার্ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়