শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফিফা আরব কাপ, স্বাগ‌তিক কাতারকে একমাত্র গোলে হারালো ফিলিস্তিন

স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর লড়াই হ‌য়ে‌ছে দুই দ‌লের ম‌ধ্যে। কিন্তু ভাগ‌্য সহায়ক ছি‌লো যুদ্ধ বিধস্ত ফি‌লি‌স্তি‌নের। ফিফা আরব কাপে স্বাগতিক কাতারকে ১–০ গোলের ব্যবধানে হারিয়েছে ফিলিস্তিন। ম্যাচের শেষ মুহূর্তে সুলতান আল ব্রাকের আত্মঘাতী গোলে আসে ফিলিস্তিনের জয়সূচক গোল।

আল বাইত স্টেডিয়ামে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও পুরো ম্যাচে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি কাতার। আক্রমণে ধারহীনতা আর বারবার সুযোগ নষ্টের খেসারত দিতে হয় স্বাগতিকদের স্টপেজ-টাইমে। ----- যমুনা‌নিউজ

অন্যদিকে, শুরু থেকেই সংগঠিত ও আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফিলিস্তিন। অবশেষে ৯৫তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। 

মোহাম্মদ সালেহের হেড থেকে বল ডিফ্লেক্ট হয়ে সুলতান আল ব্রাকের গায়ে লাগে এবং দিক বদলে কাতারের জালে জড়িয়ে যায়। আর সেই গোলেই মুহূর্তের মধ্যে নিশব্দ হয়ে পড়ে পুরো স্টেডিয়াম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়