শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৩ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ ক্যাচ নিয়ে রেকর্ড বইয়ে তানজিদ হাসান তামিম

আয়ারল্যান্ডের প্রথম ৫ উইকেট পর্যন্ত কোন ক্যাচ হাতে জমেনি তানজিদ হাসান তামিমের। এরপর একে একে উঠল ক্যাচ, সবগুলোই গেল তানজিদের হাতে। তাতে বিশ্ব রেকর্ডে নাম উঠালেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ৫টি করে ক্যাচ নেওয়ার নজির ছিলো আর দুটি। মালদ্বীপের ওয়াদেগে মালিন্দা কাতারের বিপক্ষে ২০২৩ সালে নেন ৫ ক্যাচ। চলতি বছর সুইডেনের সেদিক সাহাক আইল অফ ম্যানের বিপক্ষে নেন ৫ ক্যাচ। তাদের সঙ্গে এখনো এই রেকর্ডে নাম উঠল তানজিদের। 

মোস্তাফিজুর রহমানের বলে তানজিদ নেন দুই ক্যাচ। রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিনের বলে নেন একটি করে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোচ ফিল্ডারের এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড ছিলো ৩টি। সেটাও করেছিলেন ১১ জন।

এদিন তানজিদের কোন ক্যাচই অবশ্য খুব কঠিন কিছু ছিলো না। রুটিন ক্যাচগুলো মুঠোয় জমিয়ে নিজের কাজটা করতে পেরেছেন তিনি। একজনের হাতে পাঁচটা ক্যাচ যাওয়া ভাগ্যেরও ব্যাপার। সেটাই পক্ষে গেছে তার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়