শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ১১:১০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শতভাগ ফিট না হলে নেইমার-ভিনিসুসদের বিশ্বকাপ খেলা হবে না 

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, দলের তারকা খেলোয়াড় নেইমারসহ শুধু যে খেলোয়াড়রা শতভাগ ফিট থাকবেন, তারাই কেবল ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাবেন।

চোটের কারণে গত দুই বছর ধরে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের বাইরে আছেন। সেলেসাওদের জার্সিতে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে সবশেষ মাঠে নেমেছিলেন। ----- অলআউট স্পোর্টস

বিশ্বকাপ দলে নেইমারের থাকার প্রসঙ্গে ব্রাজিলের এক টিভি অনুষ্ঠানে আনচেলত্তি বলেন, “তাকে শতভাগ ফিট থাকতে হবে। আমাদের এমন খেলোয়াড় আছে যারা খেলোয়াড় খুব ভালো। আমার এমন খেলোয়াড়দের বেছে নিতে হবে যারা শতভাগ ফিট। এটা শুধু নেইমারের ক্ষেত্রেই নয়, ভিনিসুসের ক্ষেত্রেও হতে পারে।

যদি ভিনিসুস ৯০% ফিট থাকে, তবে আমি এমন অন্য খেলোয়াড়কে ডাকব যে শতভাগ ফিট। কারণ এটা এমন একটা দল যার প্রতিযোগিতা করার ক্ষমতা খুব উচ্চ মানের, বিশেষ করে সামনের দিকে। আক্রমণভাগে, আমাদের সত্যিই অনেক ভালো খেলোয়াড় আছে।”

৩৩ বছর বয়সী নেইমার বর্তমানে বাঁ হাঁটুর মেনিস্কাসের সমস্যায় ভুগছেন। পুরোপুরি সেরে উঠতে বছরের শেষে তার অস্ত্রোপচার করানো হতে পারে। ব্রাজিলের হয়ে বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকার সবশেষ ম্যাচে বাঁ হাঁটুর ছিঁড়ে যাওয়া এসিএল ও মেনিস্কাস পুনর্গঠনের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল।

নেইমারের প্রতিভার প্রশংসা করে আনচেলোত্তি বলেন, “আমি মনে করি সে একজন দারুণ প্রতিভা। ইনজুরির কারণে তার দুর্ভাগ্য হয়েছে। তার যে ইনজুরি হয়েছে তার কারণে সে ভালো শারীরিক অবস্থায় থাকতে পারেনি।”

চোট নিয়েও গত শুক্রবার ব্রাজিলিয়ান সেরি আয় সান্তোসের হয়ে মাঠে নেমে গোল করে এবং করিয়ে দলকে রেলিগেশন অঞ্চল থেকে বের করেন নেইমার। শৈশবের ক্লাবকে রেলিগেশনের হাত থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

সৌদি ক্লাব আল-হিলাল ছেড়ে গত জানুয়ারিতে সান্তোসে ফিরে আসা নেইমার আগামী বছর তার চতুর্থ বিশ্বকাপে খেলার প্রত্যাশা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়