শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আগামী ৮ জুলাই শুরু হ‌বে লঙ্কা প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক : মা‌ঠে  গড়ায়‌নি এবা‌রের লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল)  আসর। পরবর্তী আসর কবে শুরু হবে তা নিয়ে আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। জানা গেছে আগামী বছরের ৮ জুলাই থেকে পর্দা উঠবে এলপিএলের।

এই টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ আগস্ট থেকে। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টটি শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। এর ফলে লঙ্কান ক্রিকেটাররা এই সময় আইএল টি-টোয়েন্টি ও বিপিএলে খেলবেন।

লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর প্রস্তুতি মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফেব্রুয়ারি–মার্চ মাসে শ্রীলঙ্কা ও ভারতের সহ-আয়োজনে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

সেই টুর্নামেন্টের ‘হোস্ট’ হিসেবে ভেন্যু প্রস্তুত রাখতে সময় দরকার হওয়ায় এলপিএল পিছিয়ে দেয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ দলের এই ঘরোয়া টি–টোয়েন্টি লিগ আবারও বছরের মাঝামাঝি সময়ে ফিরে আসছে।

শ্রীলঙ্কা ক্রিকেটের মিডিয়া ম্যানেজার প্রসন্না রদ্রিগো জানিয়েছেন, ভেন্যু প্রস্তুত ও বিশ্বকাপ আয়োজনের সার্বিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এলপিএলের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়