শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:০৩ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। এমন সমীকরণের ম্যাচে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামবে লিটন দাসের দল।

শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস চ্যানেলে। 

সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন। প্রথম ম্যাচ খেলা জাকের আলী অনিক, রিশাদ হোসেন ও শরীফুল ইসলামের বদলে দলে ঢুকেছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান।

এদিকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিতের লক্ষ্যে একাদশে একটি পরিবর্তন এনেছে আয়ারল্যান্ড। কার্টিস ক্যাম্ফারের জায়গায় ঢুকেছেন বেন কালিজ। আয়ারল্যান্ডের জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে যাচ্ছেন কানাডায় জন্মগ্রহণ করা এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আয়ারল্যান্ড একাদশ : পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, বেন ক্যালিটজ, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল ও ব্যারি ম্যাকার্থি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়