শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এবার আইপিএলে ৭৭ ক্রিকেটার নিলামে বিক্রি হবে, ২৩৭ কোটি রু‌পি ফ্র্যাঞ্চাইজিদের হাতে

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমের প্লেয়ার রিটেনশন উইন্ডো শেষ হয়েছে ১৫ নভেম্বর। এরই মধ্যে আইপিএলের দশটি ফ্র্যাঞ্চাইজি রেখে দেয়া ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে।

দলগুলো মোট ১৭৩ জন ক্রিকেটারকে রিটেইন করেছে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ৪৯জন। আইপিএলে দশটি ফ্র্যাঞ্চাইজির হাতে রয়েছে মোট ২৩৭.৫৫ কোটি রুপি। তারা এই অর্থ নিয়ে ৭৭ ক্রিকেটার নিতে লড়বে আইপিএলের নিলামে। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড সাজাতে পারবে। --- ক্রিক‌ফ্রেঞ্জি

নিয়ম অনুযায়ী সবচেয়ে বেশি খেলোয়াড় ধরে রেখেছে পাঞ্জাব কিংস। নিলামের আগে তাদের স্কোয়াড এখন ২১ জনের। মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স ধরে রেখেছে ২০ জন করে ক্রিকেটার। আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আবুধাবির ইতিহাদ অ্যারেনায়।

নিলামে সবচেয়ে বেশি অর্থ নিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে আছে ৬৪.৩ কোটি রুপি। সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিতে পারবে আইপিএলের তিনবারের শিরোপা জয়ী দলটি। এদিকে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ রয়েছে চেন্নাই সুপার কিংসের। তাদের হাতে ৪৩.৪ কোটি রুপি রয়েছে। তারা নিলাম থেকে সর্বোচ্চ ৯ জন ক্রিকেটার কিনতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়