শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মুশফিকুর র‌হিম ভাই আমাদের জন‌্য অনেক বড় অনুপ্রেরণা

স্পোর্টস ডেস্ক :  ৰাংলা‌দেশ ক্রিকে‌টের আইডল মুশ‌ফিকুর র‌হিম ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁ‌ড়ি‌য়ে। দে‌শের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন উইকেট কিপার এ ব্যাটার। মুশফিকের এই মাইলফলকে তাকে শুভকামনা জানিয়েছেন সাইফ হাসান।

ক্রিকেটের প্রতি মুশফিকের একাগ্রতা নতুন নয়। ৩৮ বছর বয়সী এ ক্রিকেটার এখনো মাঠে আসেন সবার আগে। খেলাটাকে ভালোবাসেন মন থেকে। অনেক ক্রিকেটারের কাছে তিনি অনুপ্রেরণার নাম। সেটা আবারও মনে করিয়ে দিলেন সাইফ। ----- ডেই‌লি ক্রিকেট

শততম টেস্টে অপেক্ষায় থাকা মুশফিকের উদ্দেশ্যে সাইফ বলেন, ‘মুশফিক ভাই আমাদের অনেক বড় অনুপ্রেরণা। ওনার জন্য শুভকামনা। মুশফিক ভাইয়ের ভালো একটা শেষের জন্য আমরা দোয়া করি।

আবুধাবি টি-টেনে দল পেয়েছেন সাইফ। অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে খেলবেন ডানহাতি এ ব্যাটার। আবুধাবিতে যাওয়ার আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের গুরুত্ব জানালেন সাইফ।

তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আপনি দেখতে পারেন আফগানিস্তান টিমের প্রায় সবাই প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আমাদের বেশ কিছু ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রেগুলার হচ্ছে। সো এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা যখন বিভিন্ন কালচারে খেলব, তখন আউটপুট আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়