শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ১০:১৭ রাত
আপডেট : ০৯ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে বাংলাদেশের বিরু‌দ্ধে স্কোয়াড ঘোষণা ভারতের

স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ ন‌ভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আর ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার স্টেডিয়ামে। সেই ম্যাচের জন্য চমক দিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

 শনিবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করে ভারত। বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে আজ সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে সফরকারী দলের। --- এন‌টি‌ভি

দক্ষিণ এশিয়ান অঞ্চলে এখন অনেক দেশিই প্রবাসী ফুটবলারদের দলে যুক্ত করছে। সেই ধারায় যোগ দিয়েছে ভারতও। বাংলাদেশের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ভারতের অস্ট্রেলিয়া প্রবাসী ফুটবলরা রায়ান উইলিয়ামস। যদিও তার খেলা এখনো নিশ্চিত নয়।

বাংলাদেশের বিপক্ষে রায়ানের খেলা নির্ভর করছে মূলত অস্ট্রেলিয়া ফুটবল, ফিফা ও এএফসির ছাড়পত্রের ওপর। আন্তর্জাতিক ফুটবলে বিভিন্ন দেশের ফেডারেশনের আওতাধীন খেলোয়াড়দের ক্ষেত্রে এই অনুমোদন প্রক্রিয়া বাধ্যতামূলক। যদি আগামী ১৭ নভেম্বরের মধ্যে রায়ান অনুমোদন তাহলেই কেবল খেলতে পারবেন।

ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, উইলিয়ামস দলের সঙ্গে ঢাকায় ভ্রমণ করবেন। কিন্তু প্রশাসনিক প্রক্রিয়া পূরণ হওয়ার আগে তাকে মাঠে নামানো যাবে না। বাংলাদেশের বিপক্ষে তাকে খেলানোর জন্য এরই মধ্যে আবেদন করে রেখেছে ভারত।

অবশ্য এরই মধ্যে ভারতের হয়ে মাঠে নামা হয়ে গেছে তার। ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তিনি। জন্মসূত্রে অস্ট্রেলিয়ান হলেও, মায়ের দিক ভারতের নাগরিকত্ব আছে উইলিয়ামসের।

এশিয়ান কাপ বাছাইয়ে ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ও ভারতের। দুই দলই আছে টেবিলের তলানির দিকে। ২ ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে টেবিলের তিন নম্বরে আর ভারত টেবিলের তলানিতে।

ভারতের স্কোয়াড---

গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, হৃত্বিক তিওয়ারি, সাহিল।

ডিফেন্ডার: আকাশ মিশ্র, আনোয়ার আলী, বিকাশ ইয়ুমনাম, হিমিংথান্মাওইয়া রালতে, জয় গুপ্তা, পরমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান।

মিডফিল্ডার: ব্রিশন ফার্নান্দেস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, মাকারতন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম।

ফরোয়ার্ড: এডমুন্ড লালরিন্দিকা, লাল্লিয়াঞ্জুলা ছাংতে, মোহাম্মদ শানান, রহিম আলী, রায়ান উইলিয়ামস ও বিক্রম প্রতাপ সিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়