শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৯:৪৬ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌টেস্ট ক্রিকে‌টে সাকিব আল হাসান‌কে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় তাইজুল

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের ক্রিকেট ধ্রুপদী এক টেস্ট বোলার। বেশ কার্যকরী বাঁহাতি এ স্পিনার। পরিসংখ্যানও বলে তাইজুলের পক্ষে কথা। তবে তাইজুল জাতীয় দলে খেলেন সাদা বলেই।

টেস্ট দলে যে কয়েকজন অটো চয়েস ক্রিকেটার আছে তার মধ্যে অন্যতম তাইজুল। এই ফরম্যাটটাকে নিজের করে নিয়েছেন বাঁহাতি এ স্পিনার। 

দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে দুইশো উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন অনেক আগেই। অপেক্ষায় আছেন টেস্টে বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ারও অপেক্ষায়।  ----- ডেই‌লি ক্রিকেট

ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করে ২০১৪ সালে জাতীয় দলে ডাক পান তাইজুল। কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলেন তিনি। প্রথম ম্যাচেই নজর কাড়েন এ স্পিনার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাকিব আল হাসানের সাথে গড়েন ভয়ংকর স্পিন জুটি। এখন সেই সাকিবকে (২৪৬ টেস্ট উইকেট) টপকেই সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার সুযোগ তাইজুলের সামনে।

এই ফরম্যাটে তার উইকেট সংখ্যা ২৪২টি। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ৫ উইকেট পেলেই এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। সাকিবের ২৪৬ উইকেট নিতে লেগেছে ১২১ ইনিংস। তাইজুল এখন পর্যন্ত করেছেন ৪২ ইনিংসে বোলিং। সাকিবের চাইতে বলও কম করেছেন তাইজুল। ১৫৬৭৫ বল করেছেন সাকিব, তাইজুল টেস্টে করেছেন ২৪৮৫৭ বল।

তাইজুলের অভিষেকের আগে সাকিব ৩৪ টেস্ট খেলেছেন। তার নেওয়া ২৪৬ উইকেটের ১২২টিই ওই সময়ে পেয়েছিলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। তাইজুলের আগমণের পর বাকি ১২৪ উইকেট পেয়েছেন ৩৭ টেস্টে।

সাকিবের সঙ্গে ৭১ টেস্টে মাত্র ২৬টিতে ছিলেন তাইজুল। যার ২২টি দেশের মাঠে। ৪টি বাইরে। যেই ৪টি দেশের বাইরে তার মধ‌্যে ২টি ভারতে এবং ১টি করে শ্রীলঙ্কায় ও ওয়েস্ট ইন্ডিজে। পারফরম‌্যান্সের বিচারে দুইজন কাছাকাছি অবস্থান করছেন। একসঙ্গে খেলা ২৬ টেস্টে সাকিবের উইকেট সংখ‌্যা ১০২টি। তাইজুলের ৯৪টি। দেশে সাকিবের উইকেট ৮৪টি। তাইজুলের ৮৫টি। অ‌্যাওয়েতে সাকিবের শিকার ১৮টি। তাইজুলের ৯টি।

বর্তমানে জাতীয় দলের বাইরে সাকিব, তাই তাকে ছাড়িয়ে যাওয়া তাইজুলের কাছে এখন সময়ের ব্যাপার মাত্র। এখন দেখার অপেক্ষা, আয়ারল্যান্ড সিরিজেই মাইলফলক স্পর্শ করতে পারেন কিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়