শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এক ম‌্যাচ আ‌গেই শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ওয়ান‌ডে সিরিজ জিত‌লো পাকিস্তান 

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত পারফরম ক‌রে‌ছে পা‌কিস্তান ক্রিকেট দল। বি‌শেষ ক‌রে বাবর আজমের সেঞ্চুরি। তার ব‌্যা‌টিং কল‌্যা‌ণেই শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে তারা।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে আগে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির বদলে এদিন পাকিস্তানের নেতৃত্বে ছিলেন সালমান আলী আঘা। 

আগে ব্যাট করতে নেমে কামিল মিশারা এবং পাথুম নিসাঙ্কার ব্যাটে চড়ে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে রান এসেছে ৫১। ৩১ বলে ২৪ রান করে বিদায় নেন নিসাঙ্কা।

নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন আবরার আহমেদ এবং হারিস রউফ। এছাড়া ১ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম।

জবাব দিতে নেমে সাইম আইয়ুব এবং ফখর জামানের ব্যাটে চড়ে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। ওপেনিং জুটিতে এসেছে ৭৭ রান। ২৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরেছেন সাইম।

এরপর তিনে নামা বাবর আজমকে সাথে নিয়ে এগিয়েছেন ফখর। সময়ের সাথে রানের গতি কিছুটা কমেছে পাকিস্তানের। তবে ফিফটি ছুঁয়েছেন ফখর। বাবরও এগিয়েছেন সাবলীল ব্যাটিংয়ে। বাবর-ফখরের কার্যকরী ব্যাটিংয়ে পাকিস্তানের রানের চাকা সচল ছিল। ফখর থেমেছেন দলের ১৭৭ রানের মাথাতে। ৯৩ বলে ৭৮ রান করে বিদায় নেন পাকিস্তানের ওপেনার।

আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩ ইনিংস এবং ৮০৭ দিন পর সেঞ্চুরির দেখা পান বাবর। রিজওয়ানও তুলে নেন ফিফটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়