শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ১০:৪৩ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হাতজোড় করে শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানালেন ‌পি‌সি‌বি সভাপ‌তি মহ‌সিন নকভি

স্পোর্টস ডেস্ক : ইসলামাবাদে বিস্ফোরণের পরেও পাকিস্তানে থেকে গিয়েছে শ্রীলঙ্কা দল। সিরিজের বাকি ম্যাচগুলি খেলবে। জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 

এই ঘটনা, প্রাণহানির আশঙ্কায় শ্রীলঙ্কার ৮ ক্রিকেটার দেশে ফিরতে চাইলেও সিরিজ বাতিল হয়নি। এবার পাক বোর্ডের প্রধান মহসিন নকভিকে দেখা গেল, করজোড়ে শ্রীলঙ্কা দলকে কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি। কারণ মাঝপথে সিরিজ ছেড়ে চলে যায়নি শ্রীলঙ্কা। বৃহস্পতিবারও পাকিস্তানের মাটিতে অনুশীলন করেছে তারা। --- আজকাল

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে ইসলামাবাদের একটি আদালতের বাইরে ভায়বহ গাড়ি বিস্ফোরণে মৃত্যু হয় অন্তত ১২ জনের। সেই বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসার পরই শ্রীলঙ্কার ৮ ক্রিকেটার প্রাণহানির আশঙ্কায় দেশে ফেরার আর্জি জানান। ৩ ম্যাচের সিরিজ খেলতে এই মুহূর্তে রাওয়ালপিণ্ডিতে রয়েছে শ্রীলঙ্কা দল। সূত্রের খবর, রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদের দূরত্ব খুব বেশি নয়, তাই সেখানেও জঙ্গি হামলা হতে পারে বলে আতঙ্কিত হয়ে পড়েন ক্রিকেটাররা।

যদিও ক্রিকেটারদের আতঙ্কের বিষয়টিকে কার্যত পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা বোর্ড। তারা সাফ জানিয়ে দেয়, আপাতত সিরিজ বাতিল করা হচ্ছে না। পাক বোর্ডের সঙ্গে আলোচনার পর ক্রিকেটারদের আশ্বস্ত করা হয় বলেও জানিয়েছে শ্রীলঙ্কা বোর্ড। পরে নকভি জানান, বৃহস্পতিবার রাওয়ালপিণ্ডিতে শ্রীলঙ্কা–পাকিস্তান যে ম্যাচটি হওয়ার কথা ছিল, সেটা হবে শুক্রবার। আর রবিবার ওই রাওয়ালপিণ্ডিতেই সিরিজের তৃতীয় ম্যাচ যেটা হওয়ার কথা ছিল, সেটা হবে সোমবার।

এদিকে, বৃহস্পতিবার রাওয়ালপিণ্ডিতে অনুশীলন করেছে শ্রীলঙ্কা। সেসময়েই মাঠে হাজির হন পাক বোর্ডের প্রধান তথা পাক মন্ত্রী নকভি। শ্রীলঙ্কার প্রত্যেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের সঙ্গে করমর্দন করেন, বুকে জড়িয়ে ধরেন সকলকে। শুধু তাই নয়, হাতজোড় করে শ্রীলঙ্কার সকলকে ধন্যবাদ জানান নকভি। সেই ভিডিও ভাইরাল হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়