শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১১:১৭ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এখন থে‌কে নতুন না‌মে রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু, ৭০ বছর পর নাম বদল 

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের হোম ভেন্যুর ২০২৫-২৬ মৌসুমে নতুন নামকরণ করা হয়েছে। সান্তিয়াগো বার্নাব্যু থেকে ‘সান্তিয়াগো’ অংশটি বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে রিয়াল কর্তৃপক্ষ।

১৯৪৭ সালের ১৪ ডিসেম্বর স্টেডিয়ামটি উদ্বোধন হয়। তখন নাম ছিল নুয়েভো এস্তাদিও চামার্টিন। উদ্বোধনী ম্যাচে পর্তুগালের ক্লাব ওস বেলেনেন্সেসকে আতিথ্য দেয় লস ব্লাঙ্কোসরা। --- টি স্পোর্টস

ঠিক পাঁচ বছর পর স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়। তখন নাম রাখা হয় ‘সান্তিয়াগো বার্নাব্যু’। নাম পরিবর্তনের সঙ্গে কাঠামোগত পরিবর্তন আনা হয় এবং আসন সংখ্যা বাড়ানো হয়।

২০১৯ সাল থেকে একটি বড় রিমডেলিং প্রকল্প চালু হয়, যেখানে অন্তর্ভুক্ত ছিল রিট্র্যাক্টেবল ছাদ, আধুনিক সুবিধা, বাণিজ্যিক স্পেস এবং ভবিষ্যতের উপযোগী ডিজাইন করা হয়।

প্রায় ৭০ বছর পর তৃতীয়বারের মতো নামকরণ করা হলো সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবের হোম ভেন্যুর। এখন থেকে স্টেডিয়ামটিকে শুধু ‘বার্নাব্যু’ নামে ডাকা হবে।

ক্লাবটি বিশ্বাস, নাম ছোট করলে তারা বেশি স্পনসর আকর্ষণ করতে পারবে এবং বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়