শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:৩২ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক : রাইজিং স্টারস এশিয়া কাপ ক্রিকেট আগামী ১৪ নভেম্বর থেকে কাতারে শুরু হ‌চ্ছে। এই টুর্না‌মে‌ন্টে অংশগ্রহ‌ণের ল‌ক্ষ্যে তারুণ্য নির্ভর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। 

ইয়াসির আলী চৌধুরী ও আবু হায়দার রনির মতো জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ক্রিকেটারদেরও সুযোগ দেয়া হয়েছে এই স্কোয়াডে। দলে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আলো ছড়ানো ক্রিকেটারদের মধ্যে আছেন জিসান আলম, আরিফুল ইসলাম, জাওয়াদ আবরার ও মেহেরব হাসান অহিন। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন এবং মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো অভিজ্ঞরাও সুযোগ পেয়েছেন।

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশ তিনটি ম্যাচে মাঠে নামবে—১৫, ১৭ ও ১৯ নভেম্বর। ২১ নভেম্বর আসরের দুটি সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই কাতারের দোহায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল : জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, মেহেরব হাসান অহিন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, মোহাম্মদ স্বাধীন ইসলাম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

বাংলাদেশের ম্যাচের সূচি----
বাংলাদেশ বনাম হংকং: ১৫ নভেম্বর
বাংলাদেশ বনাম আফগানিস্তান: ১৭ নভেম্বর
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ১৯ নভেম্বর

  • সর্বশেষ
  • জনপ্রিয়