শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের এশিয়া কাপের দলে ১৪ বছ‌রের বৈভব, চলতি মাসেই পাকিস্তানের বিরুদ্ধে খেলার সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক : ভারতের রাইজ়িং এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছে বৈভব সূর্যবংশী। জিতেশ শর্মার নেতৃত্বে ১৫ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই জায়গা পেয়েছে বৈভব। কিছু দিন আগেই বিহারের রঞ্জি ট্রফির দলে জায়গা পেয়েছিল সে। এ বার আরও একটি দলে বিহারের ১৪ বছরের ক্রিকেটার।

ভারতীয় ক্রিকেটে গত এক বছরে উল্কার গতিতে উত্থান হয়েছে বৈভবের। গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সাতটি ম্যাচে ২৫২ রান করেছে সে। তার মধ্যে একটি শতরানও রয়েছে। --- আনন্দবাজার

ভারতের অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের হয়েও ভাল খেলেছে বৈভব। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫২ বলে শতরান রয়েছে তার। যুব এক দিনের ম্যাচে এটি দ্রুততম শতরান। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৬ বলে ১১৩ রানের ইনিংসও রয়েছে বৈভবের। ভাল খেলার পুরস্কার পেয়েছে বৈভব। এ বার রাইজ়িং এশিয়া কাপে খেলবে সে।

প্রতিযোগিতায় ভারত রয়েছে গ্রুপ বি-তে। সেই গ্রুপের বাকি তিনটি দল পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ১৪ নভেম্বর আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। ১৬ নভেম্বর পাকিস্তান ও ১৮ নভেম্বর ওমানের বিরুদ্ধে খেলবে ভারত। অর্থাৎ, দেশের জার্সিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সম্ভাবনা রয়েছে বৈভবের।

রাইজ়িং এশিয়া কাপে ভারতীয় দল—

প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, নেহাল ওয়াধেরা, নমন ধির (সহ-অধিনায়ক), সূর্যাংশ শেরগে, জিতেশ শর্মা (অধিনায়ক), রমনদীপ সিংহ, হর্ষ দুবে, আশুতোষ শর্মা, যশ ঠাকুর, গুরজপনীত সিংহ, বিজয় কুমার বৈশাক, যুধবীর সিংহ চরক, অভিষেক পোড়েল, সুযশ শর্মা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়