শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৫:৫৫ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নারী বিশ্বকাপে চ‌্যম্পিয়ন দল পা‌বে  ৪৯ কো‌টি টাকা, বাংলা‌দেশ পাবে ৬ কো‌টি ৩৯ লাখ ৬০ হাজার টাকা

স্পোর্টস ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামছে আজ। ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা।  সাত ম্যাচে এক জয়ে সাত নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশের মেয়েরা। এবারের বিশ্বকাপ প্রাইজমানির দিক দিয়ে ছাড়িয়ে গেছে আগের সব টুর্নামেন্টকে। 

আজ নতুন চ্যাম্পিয়নের হাতে উঠবে নারী বিশ্বকাপ। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যে দল জিতবে, তারাই প্রথমবারের মতো বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করবে। পাশাপাশি প্রাইজমানি হিসেবে হাতে উঠবে রেকর্ড অর্থ।

এবারের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৪৯ কোটি টাকা, আর রানার্স-আপ দল পাবে প্রায় ২৪ কোটি টাকা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সমান পারিশ্রমিক উদ্যোগের অংশ হিসেবে এই রেকর্ড পুরস্কার অর্থ নারী ক্রিকেটে এক নতুন যুগের সূচনা করেছে।

২০২৫ বিশ্বকাপের পুরস্কারের অর্থ ২০২২ সালের তুলনায় কয়েকগুণ বেশি।  তিন বছর আগে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল প্রায় ১৩ কোটি টাকা, এবারের আসরে যেখানে ৩৬ কোটি টাকা বেশি পাচ্ছে শিরোপা জয়ী দল। 

বিশাল অঙ্কের প্রাইজমানি পাচ্ছে ফাইনালে হেরে যাওয়া দলও। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড পাবে প্রায় ১২ কোটি টাকার মতো করে।

বিশ্বকাপের মোট প্রাইজমানি ১৪০ কোটি টাকার কাছাকাছি, যা ২০২২ সালের নিউজিল্যান্ড বিশ্বকাপের চারগুন বেশি। এমনকি ২০২৩ সালের পুরুষদের বিশ্বকাপের মোট পুরস্কার ১০০ কোটি টাকাকেও ছাড়িয়ে গেছে। এই প্রথমবার নারী ও পুরুষ বিশ্বকাপে সমান পুরস্কার অর্থ ঘোষণা করল আইসিসি।

অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে প্রায় ২ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে ৭ কোটি টাকার মতো করে। 

এবারের বিশ্বকাপে মাত্র এক ম্যাচই জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতিদের এই জয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে থেকে শেষ করেছে তারা। সপ্তম ও অষ্টম দল পাবে প্রায় ৩ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা। 

গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য বরাদ্দ ৩৫ লাখ টাকার পুরস্কার। এছাড়া বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রতিটি দল পাবে ২ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। সেক্ষেত্রে বাংলাদেশ দল মোট পাচ্ছে ৬ কোটি ৩৯ লাখ ৬০ হাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়