শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বার্নলিকে হা‌রি‌য়ে শীর্ষস্থানে আর্সেনাল, নটিংহ্যামে হোঁচট খেলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক :  শনিবার (১ নভেম্বর) বার্নলির বিপক্ষে ২-০ গোলের জয়ে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো আর্সেনাল। ভিক্তর ইয়োকেরেশের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ডেক্লান রাইস। 

অক্টোবর মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচের সবকটিতেই নিজেদের জাল অক্ষত রেখেছিল আর্সেনাল। আর নিজেদের জাল অক্ষত রেখে দুর্দান্ত জয়ে নভেম্বরের শুরুটাও দারুণ করলো গানার্সরা। 

ঘরের মাঠে চতুর্দশ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। রাইসের কর্নারে গাব্রিয়েল মাগালিয়াসের কাছ থেকে বল পেয়ে অনায়াসে জালে পাঠান ইয়োকেরেস। ৩৫ মিনিটে ব‍্যবধান বাড়ান ডেক্লান রাইস। -- সময়‌নিউজ

প্রতি আক্রমণে ত্রোসারের চমৎকার ক্রসে নিখুঁত হেডে জাল খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার। ব‍্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল দ্বিতীয়ার্ধে। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি আর্সেনালের খেলোয়াড়রা। 
 
দিনের আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্যাসেমিরোর গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় ইউনাইটেড। 

দ্বিতীয়ার্ধে দেড় মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যায় নটিংহ্যাম। ৮১তম মিনিটে আমাদ দিয়ালোর গোলে কোনোমতে হার এড়ায় ‍হুবেন আমোরিমের দল। লিগে টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল রেড ডেভিলরা। 

১০ ম‍্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। ৯ ম‍্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বোর্নমাউথ। ১০ ম‍্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে ইউনাইটেড। সমান ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে বার্নলি। ৬ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে অবস্থান নটিংহ‍্যামের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়