শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নাজমুল হো‌সেন শান্ত আবারও বাংলাদেশের টেস্ট অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : নাজমুল হোসেন শান্ত গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর বাংলাদেশের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন। আয়ারল্যান্ড সিরিজের আগে আবারও টেস্ট দলের দায়িত্ব নিলেন তিনি। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের জন্য শান্তকে টেস্ট অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ---- ক্রিক‌ফ্রেঞ্জি

একটা সময় তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। তবে টি-টোয়েন্টিতে ব্যাটার হিসেবে ছন্দ হারিয়ে ফেলায় তাকে সরিয়ে লিটন দাসকে অধিনায়কের দায়িত্ব দেয় বিসিবি। ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক হিসেবে গত জুনে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল তাঁর।

তবে লঙ্কা দ্বীপের বিমান ধরার আগে ওয়ানডে থেকেও তাকে সরিয়ে দেয় বিসিবি। নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয় মেহেদী হাসান মিরাজকে।

মূলত তিন ফরম্যাটে তিন অধিনায়কের ভাবনা থেকেই শান্তকে সরিয়ে দেয় বিসিবি। তাদের এমন চিন্তা মনে ধরেনি তাঁর। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিলেও দায়িত্ব ছাড়েন কলম্বো টেস্টের পরই। 

গুঞ্জন আছে অনেকটা ‘অভিমান’ থেকেই এমন সিদ্ধান্ত নেন শান্ত। যদিও তিনি তখন জানান, দলের স্বার্থেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। শ্রীলঙ্কা সফরের পর আর কোনো টেস্ট ম্যাচ খেলেনি বিসিবি। যার ফলে নতুন অধিনায়ক নির্বাচনও করতে হয়নি।

চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের আগে টেস্ট অধিনায়ক বিবেচনায় বেশ কয়েক জনের সঙ্গে আলোচনা করেছে বিসিবি। তালিকায় ছিলেন লিটন ও মিরাজ। যদিও শেষ পর্যন্ত শান্তকে রাজি করিয়ে টেস্ট দলের নেতৃত্ব দেয়া হয়েছে। আয়ারল্যান্ড সিরিজ থেকেই দায়িত্ব বুঝে নেবেন বাঁহাতি এই ব্যাটার।

অধিনায়কত্ব ছাড়ার আগে বাংলাদেশকে ১৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন শান্ত। যেখানে চার জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছে ৯টি ম্যাচে। এ ছাড়া একটি ম্যাচ ড্র করেছে। 

শান্তর অধীনে বাংলাদেশের সবচেয়ে বড় জয় পাকিস্তানের মাটিতে বাবর আজম-শাহীন শাহ আফ্রিদিদের হোয়াইটওয়াশ করা। এ ছাড়া ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও টেস্ট জিতেছে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়