শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ১০:৪৩ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ নারী দল ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ খে‌লে ভারত থে‌কে গত মঙ্গলবার দে‌শে ফি‌রে‌ছে বালা‌দেশ নারী দল। তারা মাত্র এক‌টি ম‌্যাচ জি‌তে‌ছে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে।  বিশ্বকাপ খেলে দেশে ফেরার দেড় মাসের মধ্যে আবারও ভারত যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। 

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভারত সফরে যাবে বাংলাদেশ। 

২০১৩ সালের এপ্রিলের পর এবারই প্রথম ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। সেই সফরে ভারতের বিপক্ষে একটি ম্যাচও জিততে পারেননি সালমা খাতুন-জাহানারা আলমরা। এক যুগের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে না গেলেও সবশেষ কয়েক বছরে তাদের সঙ্গে বেশ কয়েকটি সিরিজ খেলেছে বাংলাদেশ।

গত বছর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। ২০২৩ সালে মিরপুরে খেলেছে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি। যদিও এখনো পর্যন্ত ভারতের সঙ্গে সেভাবে ভালো করতে পারেননি জ্যোতিরা। নারী বিশ্বকাপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেললেও বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

মাস দেড়েকের বিরতিতে আবারও হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়েরা। সূচি এখনো চূড়ান্ত না হলেও ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভারত সফর করবেন জ্যোতিরা। ম্যাচগুলো হতে পারে কলকাতা ও কোটাকে। ওয়ানডে সিরিজটি পরবর্তী আইসিসি উইমেন্স ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশের ভারত সফর নিয়ে বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে যে খসড়া সূচি করা হয়েছে, সে অনুযায়ী ১৪-১৫ ডিসেম্বরের দিকে আমরা ভারতে যাবো। আমরা স্বাগতিকদের এভাবেই সূচি চূড়ান্ত করতে বলেছি।

ভারত সফরে যাওয়ার আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলবে বালাদেশের মেয়েরা। তবে সেই টুর্নামেন্টে পাওয়া যাবে না জ্যোতিকে। বিশ্বকাপে যাওয়ার আগেই ছুটি নিয়েছেন তিনি। 

জ্যোতির পাশাপাশি এনসিএলে খেলা হচ্ছে না নাহিদা আক্তার ও মারুফা আক্তারের। বিশ্বকাপ চলাকালীন চোটে পড়েছেন নাহিদা। এদিকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে মারুফাকে খেলাবে না বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়