শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৬:১৭ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারত-পাকিস্তান ১৬ ন‌ভেম্বর মু‌খোমু‌খি 

স্পোর্টস ডেস্ক : আগামী ১৪ ন‌ভেম্বর থে‌কে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) রাইজিং স্টারস টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হচ্ছে। এবারের প্রতিযোগিতা হবে কাতারের দোহায়। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পাকিস্তান-ওমান। তবে একদিন পরই আসল উত্তেজনা— ১৬ নভেম্বর মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

এই প্রতিযোগিতা পরিচিত ছিল ‘এসিসি এমার্জিং টিমস এশিয়া কাপ’ নামে। এবার নতুন নামে- এসিসি রাইজিং স্টারস টি-টোয়েন্টি টুর্নামেন্ট। খেলা হবে সংক্ষিপ্ত সংস্করণে। আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার ‘এ’ দলের সঙ্গে সহযোগী তিন দল—হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে তাদের মূল দল নিয়ে। --‌টি স্পোর্টস

‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রপে খেলবে ভারত, পাকিস্তান, ওমান ও আমিরাত। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। সেমিফাইনাল ২১ নভেম্বর, আর ফাইনাল হবে ২৩ নভেম্বর।

সেপ্টেম্বরের এশিয়া কাপের পর আবারও দেখা যাবে ভারত-পাকিস্তানের ছেলেদের লড়াই। এশিয়া কাপে মাঠে ছিল না হাত মেলোনোর দৃশ্য। এমনকি ভারত দল ট্রফিও নেয়নি এসিসি প্রধান মহসিন নাকভির হাত থেকে—যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও। 

বিতর্কে ঘেরা সেই অধ্যায়ের পর আবারও দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। তবে ভারত যদি চ্যাম্পিয়ন হয়, ট্রফি নিয়ে আবারও কোনো জটিলতা তৈরি হবে না, সেটিও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

২০১৩ সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট এখন পর্যন্ত হয়েছে ছয়বার। পাকিস্তান ও শ্রীলঙ্কা দুবার করে চ্যাম্পিয়ন, ভারত ও আফগানিস্তান একবার করে। সবশেষ সংস্করণে (২০২৪) ওমানে অনুষ্ঠিত ফাইনালে আফগানিস্তান সাত উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কাকে।


সূচি:

১৪ নভেম্বর — পাকিস্তান-ওমান, ভারত-ইউএই

১৫ নভেম্বর — বাংলাদেশ-হংকং, আফগানিস্তান-শ্রীলঙ্কা

১৬ নভেম্বর — ভারত-পাকিস্তান

২১ নভেম্বর — সেমিফাইনাল

২৩ নভেম্বর — ফাইনাল, দোহা

  • সর্বশেষ
  • জনপ্রিয়