শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ১২:২১ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মোহামেডান স্পোর্টিং ক্লাবের উপর ফিফার নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক : ঢাকা মোহা‌মেডান স্পো‌র্টিং ক্লা‌বের   খেলোয়াড় নিবন্ধনের ওপর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা। ২০২২–২৩ ফুটবল মৌসুমে মোহামেডানে খেলেছিলেন ইরানি ফুটবলার মাইসেম শাহ জাদেহ। এই ফুটবলারকে নিয়েই বিপাকে পড়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

জানা গেছে, চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পরিশোধ না পাওয়াতে ফিফায় অভিযোগ করেন মাইসেম। ইরানি ফুটবলারের সেই অভিযোগ আমলে নেয় ফিফা। -- সময়‌নিউজ

পরবর্তীতে মোহামেডানের ওপর খেলোয়াড় নিবন্ধনের নিষেধাজ্ঞা জারি করে তারা।

মাইসেমের বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত মোহামেডানের ফুটবলার নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে দেয়া ফিফার চিঠিতে বলা হয়েছে, মোহামেডান এখনেও মাইসেম শাহ জাদেহের আর্থিক বকেয়া পরিশোধ করেনি। 

এরই পরিপ্রেক্ষিতে ফিফা মোহামেডানের ওপর আন্তর্জাতিক ও জাতীয়ভাবে নতুন খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা তত দিন বহাল থাকবে, যত দিন না তারা বকেয়া পরিশোধ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়