শিরোনাম
◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ১২:১০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান

রিকশা, ভ্যান ও অটোচালকদের কষ্টের কথা শুনলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় কুশল বিনিময়ের পাশাপাশি তাদের পরিবারের খোঁজ-খবর নেন তিনি। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমানকে কাছে পেয়ে দুঃখ, দুর্দশা ও নানারকম হয়রানির কথা তুলে ধরেন চালকরা।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। অমানুষিক পরিশ্রমের মাধ্যমে নগরবাসীকে সেবা দেয়ায় রিকশাচালকদের ধন্যবাদও জানান তিনি।

পাশাপাশি, অনুরোধ জানান শহরের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তায় ট্রাফিক আইন মেনে চলার। এ সময় ক্ষমতায় এলে সীমিত আয়ের মানুষের জন্য বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। 

তিনি জানান- পারিবারিক স্বচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ড দেয়া হবে, যার মাধ্যমে ন্যায্য দামে নিত্যপণ্যসহ সরকারি সুবিধা সরাসরি পৌঁছাবে অস্বচ্ছল পরিবারের গৃহকর্ত্রীর কাছে। এ ছাড়া, দেশ ও মানুষ নিয়ে বিএনপির নানা পরিকল্পনার কথাও জানিয়ে নির্বাচনে তাদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়