শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৫:১৮ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ পর্যন্ত গণতন্ত্রের মশাল বহন করেছেন বেগম খালেদা জিয়া : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মশাল হাতে নিয়ে শেষ পর্যন্ত তা বহন করেছেন বলে মন্তব্য করেছেন।

বুধবার জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জিয়া পরিষদ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, বেগম খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। চার ভাগের এক শতাংশ ক্ষমতায় ছিলেন, বাকিটা সময় আন্দোলন সংগ্রামে ছিলেন। জাতিকে সাহস জুগিয়েছেন। তিনি স্বৈরাচারের সঙ্গে কখনও আপস করেননি। অন্যরা এরশাদের সঙ্গে আপস করে নানা রকমের সুযোগ সুবিধা নিয়েছেন।

তিনি বলেন, বেগম জিয়া নারীদের জন্য নানা সুযোগ সুবিধা তৈরি করেছেন, কৃষকদের জন্য করেছেন এবং গণতন্ত্রের মশাল হাতে নিয়ে শেষ পর্যন্ত তা বহন করেছেন। কোটি মানুষ জানাজায় এসেছে, এটা এমনিতে হয়নি। এটা খালেদা জিয়ার জন্য মানুষের স্নেহ-ভালোবাসা থেকে হয়েছে।

বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেক নাগরিকের কাছে যেতে হবে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, তারেক রহমান যে রূপরেখা দিয়েছেন সেই অনুযায়ী কাজ করতে হবে। রাজনৈতিক গণতন্ত্র না শুধু অর্থনৈতিক গণতন্ত্র করতে হবে। এখানে পার্টনারশিপ লাগবে। তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। আমরা সেটি করব। আমরা সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়