শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ১২:৫২ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুয়েকদিনের মধ্যেই তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন: ফখরুল ইসলাম  (ভিডিও)

দুয়েকদিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।

অনেক বছর পর তারা সেই ভোটাধিকার ফিরে পেয়েছে।
নির্বাচন নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমের বিভিন্ন টকশোতে নানা সময়ে আশঙ্কার কথা বলা হলেও দল হিসেবে বিএনপি কোনো শঙ্কা বোধ করে না।

নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন তার নিজস্ব গতিতে এগিয়ে চলছে এবং সবার সহযোগিতায় নির্বাচন কমিশন এটি সফলভাবে বাস্তবায়ন করবে।

মব সহিংসতার বিষয়ে তিনি বলেন, মবোক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এ অবস্থা থেকে দেশকে বের করে আনতে হবে।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। তার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এ সময় অন্যান্য রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আসুন, আমরা যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই।

গণতন্ত্র এক দিনে প্রতিষ্ঠিত হয় না, গণতান্ত্রিক সংস্কৃতিও এক দিনে গড়ে ওঠে না। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি একটি গণতান্ত্রিক সংসদ গঠনের অঙ্গীকারও ব্যক্ত করেন।
নির্বাচনি প্রচারণা প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, বরাবরের মতো এবারও সিলেট থেকেই বিএনপি নির্বাচনি প্রচারণা শুরু করবে। 

তিনি বলেন, এই নির্বাচন জাতির জন্য।

বিশেষ করে সেই মানুষদের জন্য, যারা এতদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গণমাধ্যমে নানা আশঙ্কার কথা বলা হলেও বিএনপি প্রথম থেকেই নির্বাচন চেয়েছে এবং নির্বাচন নিয়ে দলটির কোনো শঙ্কা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়