শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ১১:২৩ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে দেশের অর্থনীতির প্রধান খাতগুলোর প্রতিনিধিত্বকারী ব্যবসায়ীরা অংশ নেন। এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন উপস্থিত ব্যবসায়ী নেতাদের পরিচয় করিয়ে দেন। বৈঠকে অংশ নেওয়া বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ছিলেন— মাহবুবুর রহমান, সভাপতি, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ; এ কে আজাদ, সাবেক সভাপতি, এফবিসিসিআই; তপন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, স্কয়ার গ্রুপ; আলী হোসেইন আকবর আলী, চেয়ারম্যান, বিএসআরএম; সিমিন রহমান: সিইও, ট্রান্সকম গ্রুপ; আহসান খান চৌধুরী: চেয়ারম্যান ও সিইও, প্রাণ গ্রুপ; মোস্তফা কামাল: চেয়ারম্যান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। 

এছাড়া বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ সভাপতি শওকত আজিজ, ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ, এমসিসিআই সভাপতি কামরান টি রহমানসহ বিভিন্ন খাতের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। 

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, তারেক রহমান ব্যবসায়ীদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেছেন। আলোচনায় মূলত দেশের আগামী দিনের অর্থনৈতিক স্থিতিশীলতা, শিল্পায়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের রূপরেখা প্রাধান্য পেয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে, জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে বিএনপি একটি ব্যবসাবান্ধব ও বিনিয়োগ-সহায়ক পরিবেশ নিশ্চিত করবে। 

বৈঠকে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়