শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:১৪ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের সঙ্গে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ (ভিডিও)

সফররত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাক্কোডি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ এবং পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে তারা এই সৌজন্য সাক্ষাতে আসেন।

বিএনপির পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির।

এ সময় আমির খসরু বলেন, নেপাল, ভারত, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা এসেছেন। জনগণের ভোটে নির্বাচিত হলে, দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে। তারেক রহমানের প্রতি আস্থা আছে বলেই তার পরিবারের প্রতি সম্মান দেখিয়েছে বিভিন্ন দেশের নেতারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা পুনর্ব্যক্ত করেন বিজিথা হেরাথ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়