শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের জোটে নয় বিএনপির সঙ্গে, ট্রাক প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

যুগপৎ আন্দোলনে এক কাতারে থাকলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে ভোটের জোট বা আসনভিত্তিক সমঝোতায় যাচ্ছে না গণঅধিকার পরিষদ। নুরুল হক নুরের নেতৃত্বাধীন দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, সংসদ নির্বাচনে এককভাবে দলীয় ট্রাক প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দলটির জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে গণঅধিকার পরিষদের মুখপাত্র হাসান আল মামুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে হাসান আল মামুন লিখেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের মতামতের ওপর ভিত্তি করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল (২৩ ডিসেম্বর) গণঅধিকার পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় অবস্থান পরিষ্কার করবে বলেও ওই পোস্টে উল্লেখ করেন তিনি। লেখেন, বিএনপির সঙ্গে আসন সমঝোতা কিংবা জোটের আলোচনার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আগামীকাল।

বিকেলে দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ফেসবুক পোস্টে লিখেছেন, দুই সিটে আসন সমঝোতায় বিএনপির সঙ্গে যাচ্ছে না গণঅধিকার পরিষদ। এককভাবে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সক্রিয় ছিল গণঅধিকার পরিষদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে দলটির ‘ভোটের জোট’ হওয়ার গুঞ্জন ছিল অনেকদিন ধরেই। তবে সেই চিন্তা থেকে সরে আসছে দলটি। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়