শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার দেশে ফিরে শনিবার ভোটার হবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

আগামী শনিবার (২৭ ডিসেম্বর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার দেশে ফিরে আগামী শনিবার ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

সালাহউদ্দিন বলেন, ‘মনোনয়নপত্রে কিছু শর্ত শিথিলের আহ্বান জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি। মনোনয়নপত্র জমাদানে মামলা সংক্রান্ত তথ্য নিয়েও সিইসির সঙ্গে আলোচনা হয়েছে। আমরা অনেকে জানিও না কার কোথায় কত মামলা হয়ে আছে। সার্টিফাইড কপি না চাইতে অনুরোধ করেছি।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে বলবে সেভাবে সহযোগিতা করবে সরকার। আশাকরি আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ উন্নতি হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়