শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলিবিদ্ধ ওসমান হাদি : প্রত্যক্ষদর্শীরা যা জানালেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র মনোনয়নপ্রত্যাশী শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। হঠাৎ মোটরসাইকেলে ২ দুর্বৃত্ত একেবারে কাছ থেকে হাদিকে গুলি করে পালিয়ে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর পল্টনের বক্স কার্লভার্টের সামনে দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন হাদি। তখন ঘটে এ ঘটনা।

 প্রত্যক্ষদর্শীরা জানান, ফকিরাপুল কালভার্ট রুটের দিক থেকে একটি রিকশা আসে। এতে হাদি ভাইসহ দুজন ছিলেন। রিকশার পেছন পেছন একটি বাইক আসে। বাইকে দুজন লোক ছিলেন হেলমেট পরা। রানিং বাইক থেকে রিকশায় গুলি করে তারা চলে যান।
 
তারা আরও জানান, গুলির ঘটনায় স্বাভাবিকভাবে এখানকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তাৎক্ষণিক বুঝা যায়নি যে গুলিবিদ্ধ ব্যক্তি হাদি নাকি অন্য কেউ। তখন গুলি লেগেছে, বাঁচাও বাঁচাও বলে হাদির সঙ্গে থাকা আরেকজন চিৎকার করেন। পরে দেখা যায় তার মাথায় গুলি করা হয়েছে। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নেয়া হয়।
 
 চিকিৎসকেরা জানিয়েছেন, হাদির অবস্থা আশঙ্কাজনক।
 
হাদির গুলিবিদ্ধের খবর পেয়ে হাসপাতালে আসেন স্বজনরা। ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের সহযোদ্ধারাও। ঘটনাকে রাজনৈতিক হামলার অভিযোগ তাদের।
 
এদিকে, হাদির ওপর পর পরই ঘটনাস্থলে যায় পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে শুটারদের শনাক্তের চেষ্টা করছেন তারা। পাশপাশি ব্যবহার করা হচ্ছে প্রযুক্তিও। জড়িত যারাই হোক আইনের আওতায় আনার ঘোষণা পুলিশের।
 
 ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা রেখে আলোচনায় আসেন। সম্প্রতি ঢাকা-৮ আসনে নির্বাচনের ঘোষণা দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়