শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০২:২৪ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদাবাজদের নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘নেতার জন্য বিশেষ ব্যবস্থা, বিশেষ চেয়ার, বিশেষ প্রটোকল—এই বিশেষ মানুষকে আর আমরা সাধারণ মানুষের নেতা হিসেবে মানব না। আমরা প্রয়োজন হলে দশটা ভোট পাব, কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই চলতেই থাকবে। চাঁদাবাজদের কাছে কখনো মাথা নত করব না। দেবিদ্বার থেকে চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত এ লড়াই চলবে।’

আজ রোববার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকুট বাজারে উঠানে রাজনীতি শীর্ষক এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার মায়েরা-বোনেরা রোজা রেখে আমাকে ভোট দিতে আসবেন। বিশ্ববিদ্যালয়পড়ুয়া ভাই-বোনরা আমার জন্য কাজ করবেন। প্রবাসে থাকা ভাইয়েরা ফোনে ভোট দেওয়ার জন্য পরিবারকে বলে দিয়েছেন। রাজমিস্ত্রী ও খেটে খাওয়া মানুষ—যারা আমার বাবার বন্ধুরা—এবার তারাই হবে আমার নির্বাচনের এজেন্ট, কারণ তাদের সন্তান এবার নির্বাচনে দাঁড়িয়েছে। মা–বাবার এ ভোট তাদের সন্তানের পক্ষেই হোক।’

এনসিপি এ নেতা আরও বলেন, ‘আমাদের সমাজে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ আছে, যারা জাগতিক স্বার্থে পরাজয় মানে না, গুলির মুখেও বুক পেতে দেয়। এবার নির্বাচন হবে তাদের জন্য পরীক্ষা। দাদাকে দেখে, নাতিকে কেউ ভোট দেয় না; ব্যক্তি দেখে ভোট দেয়। ভোট দেন আমারে, আর এসে মাতব্বরি করেন আমার বউ–শালা—এটা কি আপনারা মেনে নেবেন? দাঁড়ালেন লাল মিয়া, ভোট চাইছেন চান মিয়া, আর সংসদে যাবেন কালা মিয়া—তাহলে আমার ভোট কোন মিয়া পাবে? আমি যদি জিতি, সংসদে কি আমার বউ যাবে? আমার ছেলে যাবে? আমার বাবা যাবেন? যে সংসদে যাবে তাকেই ভোট চাইতে হবে, তাকেই মাতব্বরি করতে হবে। কেউ যদি মাতব্বরি করতে চায়, তাকে নিজে ভোটে দাঁড়াতে হবে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখন যদি কেউ মনে করে লাঠি দিয়ে দেশ চালাবে—শেখ হাসিনার কথা মনে আছে তো? এ ছুপা নেতাগিরি বাংলাদেশে আর চলবে না। আমাদের দেশে অনেক চেয়ারম্যান আছেন—চেয়ারম্যানের চেয়ে তাঁর ছেলে বেশি সেয়ানা। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমরা যারা নেতা বানাই—নেতারা কখনো আমাদের মানুষই মনে করে না।’

দেবিদ্বার উপজেলা এন‌সি‌পির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সভাপ‌তি‌ত্বে উঠান বৈঠ‌কে বক্তব্য রাখেন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, মো. মুজিবুর রহমান, ওসমান গনি মোল্লা, শামীম কাওসার প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়