শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৪ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যারিস্টার ফুয়াদকে হেনস্তা প্রসঙ্গে তাসনিম জারার প্রতিক্রিয়া

বরিশালের বাবুগঞ্জে মীরগঞ্জ সেতুর ভিস্তিপ্রস্তর উদ্বোধন করতে গিয়ে স্থানীয় একদল জনতার রোষের মুখে পড়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একইসঙ্গে তাকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভও করে স্থানীয়রা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার এক ভিডিওতে দেখা যায়, ব্যারিস্টার ফুয়াদ সামনে এগিয়ে যাচ্ছেন আর পেছনে জনতা স্লোগান দিচ্ছে, ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে, ফুয়াদের চামড়া তুলে নেব আমরা’। আর অসহায়-করুণ মুখে ফুয়াদকে ধরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করছেন কয়েকজন।

ঘটনাটি ঘটেছে রোববার (৭ ডিসেম্বর)। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওটি অনেকের মতো নজরে এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার। আর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। 

নিজের ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘আজ বরিশালে ব্যারিস্টার ফুয়াদ ভাইকে ঘিরে যে ঘটনা ঘটেছে, তা ভীষণ উদ্বেগের।’

‘চামড়া তুলে নেব’ বা ‘জুতা মারো’ স্লোগান দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না উল্লেখ করে এনসিপির এ নেত্রী লিখেন, ফুয়াদ ভাইয়ের রাজনৈতিক আদর্শের সঙ্গে আমার বা আপনার মিল না থাকতে পারে। তার দলের নীতি নিয়ে আপনার হাজারটা প্রশ্ন বা আপত্তি থাকতে পারে। কিন্তু, একজন প্রার্থী যখন নিজের এলাকায় যান, তখন তাকে ঘিরে ‘চামড়া তুলে নেব’ বা ‘জুতা মারো’ স্লোগান দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না।

এমন আক্রমণ অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি লিখেন, রাজনীতিতে বিরোধিতা থাকবে, তর্ক হবে, আপনারা চাইলে তাকে ভোট দেবেন, না চাইলে দেবেন না। কিন্তু কাউকে শারীরিকভাবে হেনস্তা করা বা এমন অশালীন ভাষায় আক্রমণ করা গ্রহণযোগ্য কোনো আচরণ নয়।

সবশেষে তাসনিম জারা লিখেন, রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়