শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০১:১৮ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেওয়ার অনুরোধ: ডা. জাহিদ

ডেস্ক রি‌পোর্ট : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ‘চিকিৎসা গ্রহণ করতে পারছেন’ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি কোনো ধরনের গুজবে কান না দিতে দলের পক্ষ থেকে আবারও আহ্বান জানিয়েছেন।

আজ বেলা ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের ডা. জাহিদ হোসেন বলেন, “খালেদা জিয়া চিকিৎসা মেইনটেইন করছেন, গ্রহণ করতে পারছেন”।

দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ---- বি‌বি‌সি বাংলা

প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার, যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, ভারত সহযোহিতার হাত বাড়িয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন মি. জাহিদ হোসেন।

তিনি খালেদা জিয়ার বিষয়ে কোনো ধরনের গুজব না ছড়া এবং কোনো ধরনের গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

গত ২৩শে নভেম্বর হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

বহু বছর ধরেই তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আরোগ্য কামনাকারীদের ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি বলেন, “বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে”।

তিনিআরো লিখেছেন, “দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো”।

  • সর্বশেষ
  • জনপ্রিয়