শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ১১:৫২ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিটি নাগরিককে অর্থনৈতিক অংশগ্রহণের সুযোগ দেবে বিএনপি: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি এখন থেকে জনগণের কাছে এবং ব্যবসায়ীদের কাছে ছুটে যাবে। রাজনীতি আর আগের মতো চলবে না। 

আমীর খসরু বলেন, রাজনীতি আর আগের মত চলবে না। আমরা এবার যাদের সমস্যা তাদের কাছে ছুটে যাব। আর এ কারণেই প্রতিটি বিভাগে আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসে কথা বলছি। বিএনপি আর মেগা প্রজেক্টের দিকে যাবে না, বরং জনগণকে নিজ এলাকায় বসে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবে। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক সুফল যেন শুধু ঢাকা বা চট্টগ্রাম কেন্দ্রিক কিছু গোষ্ঠীর কাছে পুঞ্জীভূত না থাকে, সেজন্য বিএনপির নতুন স্লোগান হলো তারেক রহমানের অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করা। 

শনিবার বিকালে ফরিদপুর সদর উপজেলার হলরুমে ফরিদপুর বিভাগের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণ করার সুযোগ নিশ্চিত করতে হবে। এটা লেভেল পেলিং ফিল্ড সৃষ্টি করতে হবে, যে অর্থনীতিতে সবাই অংশগ্রহণ করতে পারবে।

ব্যবসাবান্ধব দেশ গড়তে নীতির পরিবর্তনের ওপর জোর দিয়ে আমীর খসরু বলেন, আগামী দিনের বাংলাদেশে আমরা যে পরিবর্তনের কথা বলছি, তা আমূল পরিবর্তন, ছোটখাটো কোনো পরিবর্তন নয়। এ পরিবর্তনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

অর্থনীতিকে পুনরুদ্ধারে ব্যবসায়ীদের ভূমিকাই সবচেয়ে বেশি উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের স্বপ্ন হলো প্রথমে অর্থনৈতিকভাবে দেশকে বিশ্বের সামনে মাথা তুলে দাঁড় করানো। তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে শুরুর দিকে ১৮ মাসে এক কোটি লোকের চাকরির ওয়াদা করেছে। এই লক্ষ্য পূরণে জিডিপির পাঁচ শতাংশ করে স্বাস্থ্য খাতে ও শিক্ষা খাতে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যবসা ও বিনিয়োগের জটিলতা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, একটি ব্যবসা করতে গেলে ১৯টি পারমিশনের প্রয়োজন হয়। সেই ১৯টি পারমিশন নিতে একজন ব্যবসায়ীর ছয় মাস থেকে এক বছর কেটে যায়। এরপর কেউ কি এদেশে এসে ব্যবসা করবে?

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আগামী ১৮ মাসে কীভাবে এক কোটি কর্মসংস্থান তৈরি করা যায়, সেটি নিয়ে চিন্তাভাবনা করতে হবে। তিনি বৃহত্তর ফরিদপুরের কৃষির উন্নতির জন্য ফসলের সংরক্ষণের ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়