শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১০:৫৬ রাত
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'ভাবতে পারিনি আমি কখনো নির্বাচন করতে পারবো'

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নিজ এলাকায় নির্বাচন করতে পারবেন এমনটা কখনো ভাবেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নেত্রকোনায় আসার পথে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা এলাকায় নেতাকর্মীদের বরণকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারো নির্বাচন করতে পারব কখনো ভাবি নাই। এ জন্য মহান আল্লাহ তালার কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার দল আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি। আবারও এই ভাটি বাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছে।’

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘মনোনয়ন পাওয়ার পর আজকেই প্রথম আমি আমার নিজ এলাকায় ফিরছি। এইজন্য আমার নেত্রকোনাবাসীর কাছেও আমি শুকরিয়া আদায় করি। কারণ নেত্রকোনার মানুষ আমার জন্য অনেক দোয়া করেছে এবং আমার নির্বাচনী এলাকা নেত্রকোনার ৪ মদন, মোহনগঞ্জ খালিয়াজুরীর ভাটি বাংলার মানুষ আমার জন্য রোজা রেখেছে, দোয়া করেছে, নামাজ পড়েছে। তাদের এই ঋণ আমি কখনোই ভুলতে পারব না। আমি আমার পুরো জীবন তাদের জন্য যতটুকু পারি করে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

আগামীতেও হাওর পাড়ের মানুষ আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এমন প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর বলেন, ‘পূর্বে আল্লাহর ইচ্ছা আর আমার নেত্রী ও নেতার কারণেই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলাম। ভবিষ্যতে কি হবে তাও মহান আল্লাহ তায়ালা, আমার নেত্রী ও নেতাই নির্ধারণ করবেন। এই ব্যাপারে আমার কোন বক্তব্য নেই।’

জুলাই সনদপত্র নিয়ে তিনি বলেন, ‘জুলাই সনদের ব্যাপারে আমাদের মহাসচিব ইতোমধ্যে কথা বলেছেন। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দল থেকে তাকে সাধুবাদ জানানো হয়েছে। সেটাই আমার বক্তব্য এবং আমিও তাকে সাধুবাদ জানাই। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়