শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৮:০২ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাকে ইঙ্গিত করে পোস্ট দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সম্প্রতি দলীয় জোট ও আসন বণ্টন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। তার এই পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।’

এদিকে আজ (সোমবার) বিকেলে ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, চব্বিশের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা বসে থাকব না।

তিনি বলেন, আগে সাকিব আল হাসান, মাশরাফি ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হয়ে নৌকার ভোট চাইত। দেশে নতুন ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর এসেছে যারা ধানের শীষে ভোট চায়। শহীদ পরিবারের পাশে আছি। তবে, চব্বিশের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা বসে থাকব না।

তিনি বলেন, ভোট পাবে তারাই যারা সংস্কারের পক্ষে। নির্বাচনের আগে সংস্কার জোট গঠন হবে। ধানের শীষে ভোট দিলেও সংস্কার হবে না, দাঁড়িপাল্লায় দিলেও সংস্কার হবে না। আমরা একক নেতৃত্বে পার্লামেন্ট চাই না। কেন ফ্যাসিস্টকে বিদায় করে আরেকটা ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়