শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৩:৪৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল (ভিডিও)

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘মনে হয় আমরা দেশের জন্য কিছুই করিনি। ২৪ এর যে আন্দোলন, তারাই সব করেছে। ২৪কে আমরা ভুলতে পারবো না কিন্তু একাত্তরের হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে তা আমরা কোনদিন ভুলতে পারবো না।’

আজ সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সুপরিকল্পিতভাবে একটা চক্র যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানবাহিনী জোকসা জোষে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল আজ তারা দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। গ্রাস করার চেষ্টা করছে মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এসব কাজ করছে।’

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনকে বানচাল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। নির্বাচন পিছিয়ে গেলে দেশের জন্য সর্বনাশ হয়ে যাবে।’

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদ কমান্ডার কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীরসহ স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডেন্টরা ও জেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়