শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১২:৫৯ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মেধা বিকাশে শিশুদের দিকে বাড়তি যত্ন নিতে হবে : মির্জা আব্বাস 

মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম  সদস্য মির্জা আব্বাস বলেছেন, মেধা বিকাশে শিশুদের দিকে বাড়তি যত্ন নিতে হবে। অভিভাবকদের উচিত নাটক-থিয়েটার, সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সন্তানদের পরিচয় করিয়ে দেয়া। তাদেরকে সংস্কৃতি মনা করে গড়ে তোলা।

তিনি বলেন, সুস্থ সংস্কৃতি চর্চাই একটি জাতিকে বিশ্ব দরবার একটি দেশের পরিচয় তুলে ধরে। তিনি নতুন প্রজন্মকে বড় পরিসরে চিন্তা শেখাতে অভিভাবকদের ভূমিকা রাখার আহ্বান জানান। 

শনিবার  রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ৭ নভেম্বর, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা  বলেন।

অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিয়মিত হওয়া উচিত।

পরে স্কুল ও কলেজ শাখার ২ ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়